আজ বগুড়ায় ‘কনসার্ট ফর ভিক্টোরি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সন্ধ্যায় বগুড়া ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ভিক্টোরি’। দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী জানান, দেশ টিভির উদ্যোগে এই কনসার্ট আয়োজন করা হয়েছে। আজকের কনসার্টে গান করবেন সোলস, মমতাজ ও হায়দার হোসেন। কনসার্টটি আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি।