বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে নাটক ‘দুজনে’। এটি রচনা করেছেন দেওয়ান শামসুর রকিব। পরিচালনা করেছেন কমল চাকমা। এতে অভিনয় করেছেন বাঁধন। কথা হলো তাঁর সঙ্গে।আজ (শনিবার) তো পয়লা ফাল্গুন। কী করছেন?বাসন্তী রঙের শাড়ি পরে দুপুরের পর বের হব। খুব ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু মিলে বেড়ানোর পরিকল্পনা আছে। ভালোবাসা দিবসটা কীভাবে কাটাবেন?ডাক্তার হওয়ার পর কলেজের বন্ধুরা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আজকের দিনে সবাই এক জায়গায় জড়ো হব। তারপর সারা দিন আড্ডা দেব, বেড়াব, একসঙ্গে দুপুরের খাবার খাব। তবে এখানে শুধুই আমরা বন্ধুরা থাকব, অন্য কেউ নয়।আজ তো দুজনে নাটকটি প্রচারিত হবে।এখানে মজার ব্যাপার হলো, এবারই প্রথম আমি মাহফুজ আহমেদের সঙ্গে অভিনয় করেছি। ঈদের সময় উচ্চমাধ্যমিক সমাধান নাটকটি দেখে তিনি ফোন করেন। আমার অভিনয়ের প্রশংসা করেন। তিনি চেয়েছিলেন তাঁর কোনো নাটকে আমি অভিনয় করি। কিন্তু তখন পড়াশোনার চাপের কারণে করা হয়নি। ভালোবাসা দিবস উপলক্ষে এবার আমরা দুজনে নাটকে কাজ করেছি। আমাদের সঙ্গে আরও ছিলেন ক্রিকেটার জাবেদ ওমর বেলিম।নতুন কোনো ধারাবাহিক করছেন?মাহফুজ আহমেদের চৈতা পাগল ধারাবাহিকে অভিনয় করব। এখানে আমি চেয়ারম্যানের মেয়ে। খুব চঞ্চল। সবাইকে নানাভাবে বিরক্ত করি। লালমনিরহাটে নাটকটির কাজ শুরু হবে মার্চে। এই নাটকে কাজ করতে গিয়ে খুব মজা হবে।কেন বলুন তো?আমার বাবা পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তা। তাঁর অফিস রংপুরে। সেখানে অনেক দিন থাকলেও আমি গিয়েছিলাম মাত্র একবার। এবার নাটকের কাজের ফাঁকে বাবার ওখানে গিয়ে কয়েক দিন থাকতে পারব। বাবাও খুব খুশি হবেন। শুনেছি, জায়গাটা নাকি খুব সুন্দর। আরেকটি ধারাবাহিক করব, আলভি আহমেদের এয়ারকম। এটার কাজ হবে চট্টগ্রামে। নাটকটির গল্প করপোরেট অফিসের সংস্কৃতি নিয়ে। সঙ্গে বেড়ানোও আছে। বিনোদন প্রতিবেদক