আজ বন্যার একক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবাই শুনতে পারে, এমন অনুষ্ঠানে অনেক দিন গান করা হয় না। তা প্রায় বছর তিনেক তো হবেই। আজ খুব ভালো লাগছে। ঘণ্টা দেড়েক গান শোনানোর ইচ্ছা আছে।’ বললেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র আয়োজন করেছে বন্যার একক গানের অনুষ্ঠান। গুলশান এক নম্বরে ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।বন্যা জানালেন, তাঁর কণ্ঠে খুব জনপ্রিয় হওয়া গানের পাশাপাশি কিছু কম শোনা গানও আজ শোনাবেন তিনি।