আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘রানওয়ে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই মাস বিরতির পর আজ আবার কাহিনিচিত্র রানওয়ের প্রদর্শনী হবে। ছবিটির পরিচালক তারেক মাসুদ জানান, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আড়াই হাজার আসনের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এই বিশেষ প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটায়। সাংস্কৃতিক ইউনিয়ন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের সহযোগিতায় প্রদর্শনীটির আয়োজন করেছে শ্রুতিচিত্র। রানওয়ের সঙ্গে আজ আরও দেখানো হবে মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর। একই দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘দেশের চলচ্চিত্র প্রদর্শন সংকট’ বিষয়ক কর্মশালা। এর সঞ্চালনা করবেন তারেক মাসুদ।