আজ বাংলাদেশ লোকজ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পর্যটনশিল্পকে বিদেশি অতিথিদের পাশাপাশি দেশের মানুষের কাছে তুলে ধরতে আজ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশ লোকজ উৎসব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উৎসবের আয়োজক বাংলাদেশ টুরিজম বোর্ড। টুরিজম বোর্ড সূত্রে জানা গেছে, চিরায়ত বাংলার শাশ্বত রূপ ফুটিয়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে পর্যটন গন্তব্য হিসেবে উপস্থাপন করা উৎসবের মূল উদ্দেশ্য। বেলা ১১টায় উৎসব উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। রাত নয়টা পর্যন্ত উৎসব খোলা থাকবে সবার জন্য। শিল্পকলায় চলচ্চিত্র প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে গত বুধবার থেকে চলছে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী। দেশের স্বর্ণযুগের সাতটি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। গতকাল প্রদর্শনীর দ্বিতীয় দিনে দুটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পকলা একাডেমী, ফিল্ম আর্কাইভ ও চলচ্চিত্র ফিল্ম সোসাইটি।গতকাল বিকেল চারটায় দেখানো হয় ১৯৬৩ সালে জহির রায়হান নির্মিত চলচ্চিত্র কাঁচের দেয়াল। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হয় ১৯৬৪ সালে সুভাষ দত্ত পরিচালিত ছবি সুতরাং। আজ শুক্রবার বিকেলে প্রদর্শনীর সমাপনী দিনে দেখানো হবে মোরশেদুল ইসলাম নির্মিত আগামী ও হারুনর রশীদ নির্মিত মেঘের অনেক রং ছবি দুটি। সন্ধ্যায় প্রদর্শিত হবে আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্র সীমানা পেরিয়ে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত। নতুন আঙ্গিকে গ্যালারি-২১নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে গ্যালারি-২১। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ধানমন্ডির ৭৫১ সাতমসজিদ রোডের গ্যালারি-২১-এ যৌথ প্রদর্শনীর উদ্বোধন করবেন জোহরা তাজউদ্দীন। প্রদর্শনীতে দেশের বিশিষ্ট ২০ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের কাজ থাকবে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।শ্রাবণের বই উৎসবচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে শ্রাবণ প্রকাশনীর আয়োজনে চলছে ১২ দিনব্যাপী বই উৎসব। এতে রয়েছে শ্রাবণ থেকে প্রকাশিত ২০০টি বই। একসঙ্গে ৫০০ টাকার বই কিনলে ৪০% এবং এর কম টাকার বই কিনলে ৩০% ছাড় পাওয়া যাবে।