আজ বাইশে শ্রাবণে দেখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণে বিশেষসংগীতানুষ্ঠান

মাছরাঙা টেলিভিশনে রাত ১১টায় সরাসরি অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’-তে অতিথি হয়ে আসবেন রবীন্দ্রসংগীতশিল্পী সাদী মহম্মদ ও তানজিনা তমা

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা-পাওনা’ অবলম্বনে টেলিছবি নিরুপমা দেখানো হবে এটিএন বাংলায় বেলা ৩টা ১০ মিনিটে। এর দৃশ্যে বিন্দু ও সাঈদ বাবু

নৃত্যানুষ্ঠান ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ প্রচারিত হবে দেশ টিভিতে বিকেল পাঁচটায়

বৈশাখী টিভিতে বেলা তিনটায় ‘কাটুক গানে গানে’ অনুষ্ঠানের বিশেষ পর্ব প্রচারিত হবে। এতে আজ গাইবেন হিমাদ্রী শেখর ও অনিমা রায়

রাত নয়টায় এনটিভিতে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা অবলম্বনে কাহিনিচিত্র প্রণয়িনী। এতে অভিনয় করেছেন রওনক ও তারিন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের নারী চরিত্র অবলম্বনে তৈরি চার কন্যা কাহিনিচিত্রে নাদিয়া। বাংলাভিশনে এটি প্রচারিত হবে রাত ৮টা ১৫ মিনিটে

নাটক ক্ষুদিত পাষাণ-এর দৃশ্যে সাদিয়া ইসলাম মৌ। একুশে টিভিতে রাত ১০টা ১০ মিনিটে এটি দেখানো হবে