আজ বাদল রহমান স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রনির্মাতা বাদল রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান শুরু হবে বিকেল চারটায়। প্রথমেই থাকবে বাদল রহমান-নির্মিত শিশুতোষ চলচ্চিত্র এমিলের গোয়েন্দা বাহিনীর প্রদর্শনী। এরপর থাকবে তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা। এরপর বেলায়েত হোসেন ও সাইফুল ইসলামের বাদল রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র পথিকৃৎ প্রদর্শিত হবে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।