আজ বাসায় ফিরতে পারেন আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দিন পর আজ সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন অনেকটা সুস্থ। এরই মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে। আজ দুপুর নাগাদ তিনি বাসায় যেতে পারবেন।চিকিৎসক কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিল আগেই জানিয়েছেন, হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পর আইয়ুব বাচ্চুকে অন্তত এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। কনসার্টে অংশ নেওয়া কিংবা ঠান্ডা আবহাওয়ায় বাইরে বের হওয়া যাবে না। আর অতিথিদের সঙ্গে যত কম কথা বলা যায়, তাঁর জন্য ততই ভালো হবে। এই সময় তিনি বাসার ভেতরে চলাফেরা এবং প্রয়োজনীয় হালকা ব্যায়াম করতে পারবেন। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য গত ২৭ নভেম্বর রাতে আইয়ুব বাচ্চুকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।