আজ বিকেলে শিশু একাডেমীতে নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আজ সকালের নবান্ন উৎসবের খবর এরই মধ্যে জেনে গেছেন অনেকে। আজ রোববার ১৫ নভেম্বর বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণেও অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু কিশোরদের ‘নবান্ন উৎসব’।

একাডেমীর অনুষ্ঠান কর্মকর্তা মনজুর কাদের প্রথম আলোকে জানিয়েছেন, আজ বিকেল ৩টায় একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে উৎসবটি উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন এবং সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।