আজ বুলবুল নৃত্য উৎসব
আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চে আয়োজন করা হয়েছে ‘বুলবুল নৃত্য উৎসব’। অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ৯৭তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে উৎসবটি। উৎসবের অংশ হিসেবে গত ২৮ ও ২৯ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল লোকনৃত্য কর্মশালার। কর্মশালা শেষে আজ আয়োজন করা হচ্ছে এ অনুষ্ঠানটি।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক জানান, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল ও নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
আজ বুলবুল নৃত্য উৎসব
বিনোদন প্রতিবেদক