প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য শিল্পী ভাস্কর নভেরা আহমেদ স্মরণে তাঁর বর্ণিল ও কর্মময় জীবন নিয়ে আয়োজন করা হয়েছে একটি স্মরণসভা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আলোচনা করবেন সাহিত্যিক হাসনাত আবদুল হাই, শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম ও স্থপতি রবিউল হুসাইন।