আজ মাছরাঙায় 'মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২'-এর রেড কার্পেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২’ অনুষ্ঠানটি হয়ে গেল গত ২৬ এপ্রিল সন্ধ্যায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ২১ জুন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে অনুষ্ঠানটি দেখানো হবে মাছরাঙা টেলিভিশনে। আর আজ মঙ্গলবার রাত ১১টায় একই চ্যানেলে প্রচারিত হবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২: রেড কার্পেট’ আয়োজন।
এবারের রেড কার্পেটে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মাধ্যমের খ্যাতিমান ও নবীন তারকারা। রেড কার্পেট অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেখানো হবে মূল অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ।
উল্লেখ্য, এবারের ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ আয়োজনের অন্যতম লক্ষ্যই ছিল সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা তহবিল গঠন। সেই তহবিলে এ পর্যন্ত জমা পড়েছে এক কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ২০৮ টাকা।