আজ মাছরাঙায় গাইবেন অনিমা রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টেলিভিশনে আজ বৃহস্পতিবার রাত ১১টায় বৈঠকি গানের আসর ‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে একক রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন এ সময়ের প্রতিভাবান রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায়।সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাস। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ প্রসঙ্গে অনিমা বলেন, ‘আমি নিজেও মাছরাঙা টেলিভিশনের এ অনুষ্ঠানের নিয়মিত দর্শক। সেট আর অঙ্গসজ্জায় এ অনুষ্ঠানের আমেজটি ভিন্ন মানের। এ কারণে অনুষ্ঠানটিতে এককভাবে গাইবার সুযোগ পেয়ে আমার নিজেরও ভালো লাগছে।’উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে শিল্পী অনিমা রায়ের একক গানের অ্যালবাম ‘ইচ্ছেমতি’। এটি ছিল তাঁর চতুর্থ একক গানের অ্যালবাম।