আজ মাদকবিরোধী কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিকেলে ‘বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্ট’ হবে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। আজকের কনসার্টে থাকছে এলআরবি ও চিরকুট ব্যান্ডের গান। আরও গান করবেন আসিফ, কনা, রিংকু ও সালমা। বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন ইমন, নিপুণ, সাজু খাদেম ও কাব্য কামরুল। কনসার্টটি আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট। সহযোগিতা করছে কনকর্ড। মিডিয়া পার্টনার চ্যানেল আই ও এবিসি।