আজ মান্নার মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়ক মান্নার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। দিনটির স্মরণে আজ মান্না ফাউন্ডেশন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে। মান্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেলী মান্না জানিয়েছেন, আজ সকাল আটটায় এফডিসিতে পবিত্র কোরআন খতম দেওয়া হবে। বেলা সাড়ে ১১টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে স্মৃতিচারণা ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ। দুপুরে হবে মিলাদ মাহফিল। এ ছাড়া মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুমিতা প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘মান্না চলচ্চিত্র সপ্তাহ’। এ আয়োজনে মান্নার জনপ্রিয় সাতটি ছবি প্রদর্শন করা হবে।