আজ মিউজিক ইউফোনিতে দুই বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ২২ শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। দিবসটিকে সামনে রেখে বিশেষ সংগীতায়োজন করেছে এনটিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক ইউফোনি’। আজ রাত ১১টা ৩৫ মিনিটে সরাসরি প্রচারিত এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দুই বোন রবীন্দ্রসংগীতের বিশিষ্ট শিল্পী পাপিয়া সারোয়ার ও জলি রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দিনাত জাহান মুন্নী, প্রযোজনায় মুশফিক কল্লোল।