আজ মীমের বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন ও অভিনয়শিল্পী সাবরীন শাকা মীমের সঙ্গে চিকিত্সক শাহরিয়ার আহমেদের আক্দ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকালে মীমের বাবার বেইলী রোডের বাসায় আক্দ অনুষ্ঠান হয়। সন্ধ্যায় অফিসার্স ক্লাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মীম। আক্দ অনুষ্ঠানে উভয় পরিবারের মুরুব্বিরা উপস্থিত ছিলেন।মীম বলেন, ‘আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। শাহরিয়ার আমাকে দেখে পরিবারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। ওই সময় আমার জন্য পাত্র দেখা হচ্ছিল।’ মাঝে পড়াশোনার জন্য অভিনয় থেকে একটু দূরে ছিলেন মীম। তিনি জানান, এখন আবার টিভি নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। ১৯৯৫ সালে বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় একক ও দলীয় অভিনয়ে প্রথম এবং আবৃত্তিতে তৃতীয় হয়েছিলেন মীম।এর আগে গত ৫ ডিসেম্বর অফিসার্স ক্লাবে মীমের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়।