আজ মুক্তি পাচ্ছে তিনটি ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তিনটি চলচ্চিত্র। আবু সায়ীদ পরিচালিত অপেক্ষা মুক্তি পাচ্ছে বলাকা সিনে ওয়ার্ল্ড ও রাজশাহীর উপহারে। এস ডি রুবেল ও শাবনূর অভিনীত ছবির নাম এভাবেই ভালোবাসা হয় না। এটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান। এ সপ্তাহের তৃতীয় ছবিটি হলো প্রেম বিষাদ। এটি পরিচালনা করেছেন এ কে এম ফিরোজ। এখানে অভিনয় করেছেন আরজু ও প্রিয়াঙ্কা।