আজ মুক্তি পাচ্ছে দুটি চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমিক পুরুষভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির সাফল্যের পর আবার তৈরি হলো ত্রিভুজ প্রেমের ছবি। নাম প্রেমিক পুরুষ। ছবিটি মুক্তি পাচ্ছে আজ। রকিবুল আল রাকিব পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও রোমানা। পরিচালক জানিয়েছেন, ত্রিভুজ প্রেমের এ ছবির বেশির ভাগ শুটিং করা হয়েছে ব্যাংককে।আমার স্বপ্ন আমার সংসারদীর্ঘদিন পর এফ আই মানিকের চলচ্চিত্র মুক্তি পাচ্ছে আজ। পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন পূর্ণিমা, আমিন খান, রেসি, আসিফ ইকবাল, জায়েদ খান, আলীরাজসহ আরও অনেকে।