আজ মুক্তি পাচ্ছে ‘আমি সুভাষ বলছি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে তৈরি হলো বাংলা ছবি আমি সুভাষ বলছি। আজ শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে নেতাজির ভূমিকায় অভিনয় করেছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। আরও আছেন মিঠুন চক্রবর্তী, লাবণী সরকার, বারখা সেনগুপ্ত, সাহেব ভট্টাচার্য প্রমুখ। গত বুধবার কলকাতার একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চিত্রনাট্যকার এবং পরিচালক মহেশ মাঞ্জেরকর ছবিটি মুক্তির ঘোষণা দেন।