আজ মূকাভিনয় কর্মশালার উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার প্যান্টোমাইম স্কুলের উদ্যোগে উদ্বোধন হচ্ছে তিন মাসব্যাপী মূকাভিনয় কর্মশালার। সেই সঙ্গে মূকাভিনয়শিল্পের প্রচার-প্রসারে ভূমিকা রেখেছেন, এমন তিনজন ব্যক্তিত্বকে সম্মাননাও জানানো হবে। এঁরা হলেন নাট্যনির্দেশক ও অভিনেতা শংকর সাঁওজাল, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং নাট্যনির্দেশক ও অভিনেতা আহমেদ ইকবাল হায়দার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। থাকবেন গণসংগঠক প্রবীর সর্দার।
অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়, সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে।