আজ ম্যুভিয়ানার চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন চলচ্চিত্রকারদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর পোস্টার
নতুন চলচ্চিত্রকারদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর পোস্টার

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের নতুন চলচ্চিত্রকারদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী করে আসছে। প্রতি মাসের এ আয়োজনে থাকে স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্র। বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজনে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে অক্টোবর মাসের চলচ্চিত্রগুলো।

উৎসবে এ মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ১৫টি চলচ্চিত্র নির্বাচন করেছে জুরি বোর্ড। এর মধ্যে রয়েছে ১২টি স্বল্পদৈর্ঘ্য,২টি প্রামাণ্যচিত্র ও ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র।

আজ বিকেল ৩টায় ৪টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও ১টি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে। এগুলো হলো, চৌধুরী নাঈম বিন আতিকের ‘অ্যাট দ্য এন্ড অব অ্যান এন্ডলেস রিভার’, জাবের হাসানের ‘কাফকার না লেখা গল্প’ (উদ্বোধনী প্রদর্শনী), স্বরূপ চন্দ্র দে’র ‘পার্মানেন্ট মার্কার’ (উদ্বোধনী প্রদর্শনী), আহমেদ হিমুর ‘ওঙ্কার’ এবং শারমিন দোজা নির্মিত প্রামাণ্যচিত্র ‘আর্কিটেকচার অ্যান্ড এনভায়রনমেন্ট ইন ঢাকা সিটি’ (উদ্বোধনী প্রদর্শনী)।

বিকাল ৫টায় দেখানো হবে আরও ৮টি স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ও ১টি প্রামাণ্যচিত্র। এগুলো হল খন্দকার জাকিরের ‘নাগরিক’ (উদ্বোধনী প্রদর্শনী), জুবায়ের আলমের ‘সাজ’, ভিকি জাহেদ ও মো. আলতামিশ নাবিলের ‘মিস্টার এক্স’, ফরিদুল আহসানের ‘ব্ল্যাক ম্যাজিশিয়ান’, আদিল খানের ‘তীর্যক’, জাহিদ গগনের ‘এ বুক বিহাইণ্ড দ্য সুজ’, আরিক আনাম খানের ‘দ্য স্মাইল’ (উদ্বোধনী প্রদর্শনী), মতিউর সুমনের ‘চক্র’ (উদ্বোধনী প্রদর্শনী) এবং ব্রাত্য আমিনের প্রামাণ্যচিত্র ‘মুক্তাঞ্চল’ (উদ্বোধনী প্রদর্শনী)।

এ ছাড়া সন্ধ্যা ৭টায় থাকছে মো. আহসান কবীর নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘প্রত্যাবর্তন’।

উৎসবে ন্যূনতম দর্শনীর বিনিময়ে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।