আজ রংতুলিতে মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। বরেণ্য ৫০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে বেলা আড়াইটায় মুক্তিযুদ্ধবিষয়ক এই চিত্রকলার উদ্বোধন করবেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে।

এ উপলক্ষে গতকাল চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাইকেল হাশমী, চিত্রশিল্পী মনিরুল ইসলাম প্রমুখ।