আজ রবীন্দ্র সরোবরে বসন্ত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগর শাখা। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে দুই ঘণ্টার অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। এখানে গান করবেন মিতা হক, লাইসা আহমেদ লিসা, সালমা আকবর, সুস্মিতা আহমেদ, বুলবুল ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, সাজেদ আকবর, শাহেদ ইমাম, নিলোৎপল সাধ্যসহ আরও অনেকে। থাকবে নাচও। নৃত্য পরিচালনা করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। সংগীত পরিচালনা করবেন অনিমা রায়। অনুষ্ঠানটি বৈশাখী টিভিতে সরাসরি দেখানো হবে।