প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাস্ত্রীয় সংগীত শিক্ষক রেজোয়ান আলী সম্প্রতি অখিল ভারতীয় গান্ধর্ব মহাবিদ্যালয় থেকে সংগীতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই সাফল্যকে উদ্যাপন করতে তাঁরই শিষ্যরা আয়োজন করেছেন গুরুর একক সংগীতসন্ধ্যার। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে হবে এ সংগীতায়োজন।