আজ লক্ষ্যাপারের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্যাপার শাস্ত্রীয় সংগীত সম্মেলন আজ আয়োজন করেছে ‘বসন্তকালীন আয়োজন’। নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। আজ থাকছে হারাধন-সুখেন শাস্ত্রীয় সংগীত প্রণোদনা বৃত্তি প্রদান ও শাস্ত্রীয় সংগীত পরিবেশন। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন সত্যজিৎ চক্রবর্তী (সেতার), স্বর্ণময় চক্রবর্তী (কণ্ঠ) ও সবুজ আহমেদ (তবলা)।