আজ লালযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মার্চ কালরাতে শহীদদের স্মরণে বিকেল পাঁচটায় সবান্ধব হাঁটবে প্রাচ্যনাট।
আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে এই লালযাত্রা শুরু হবে। এটি শেষ হবে ফুলার রোড সড়কদ্বীপের স্মৃতি চিরন্তন চত্বরে।
২০১০ সাল থেকে প্রতিবছরই প্রাচ্যনাট লালযাত্রার আয়োজন করে। এ লালযাত্রা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত।