আজ লুভা নাহিদ চৌধুরীর উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ চট্টগ্রামের গ্যালারি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন লুভা নাহিদ চৌধুরী। অনুষ্ঠানটির আয়োজন করেছে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ। এই সংগঠনের সভাপতি জামাল নজরুল ইসলাম জানান, বৃহত্তর শ্রোতৃসমাজকে উচ্চাঙ্গসংগীতের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার জন্য কাজ করছে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ বাংলাদেশ।এই অনুষ্ঠানের আগে সন্ধ্যা ছয়টায় থাকছে ‘দেশের সংস্কৃতিতে উচ্চাঙ্গসংগীত: সংকট, উজ্জীবন ও করণীয়’ বিষয়ের ওপর গোলটেবিল বৈঠক। এই সংগঠনের সাধারণ সম্পাদক স্বর্ণময় চক্রবর্ত্তী বললেন, ‘অনেক বিষয়ের ওপরই গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। কিন্তু উচ্চাঙ্গসংগীতের ওপর এ ধরনের গোলটেবিল বৈঠক এবারই প্রথম আমরা আয়োজন করছি।’বৈঠকের পর মিলনায়তনে উচ্চাঙ্গসংগীত পরিবেশন করবেন লুভা।