আজ শিল্পকলায় 'শিশুমেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ শনিবার সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘শিশুমেলা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানান, অনুষ্ঠানে অনিক বোসের নৃত্য পরিচালনায় ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’, ‘যতই দেখি সারা জগত্’ ও ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করবে স্পন্দন। পিপলস থিয়েটারের সদস্যরাও সমবেত নৃত্য পরিবেশন করবে। 

এ ছাড়া একক সংগীত পরিবেশন করবে খুদে গানরাজখ্যাত শ্রাবন্তী ও ইমরান হোসেন খান। জাদু প্রদর্শন করবেন জাদুশিল্পী শরীফ। এই আয়োজনে আরও থাকছে ক্লাউন শো, অ্যাক্রোবেটিক শো, গল্পকথন ‘হবু চন্দ্রের আইন’ ইত্যাদি।