আজ শিল্পকলায় 'রীনা ব্রাউন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রীনা ব্রাউন’ ছবির দৃশ্যে মাহফুজ রিজভী ও প্রমা পাবনী
‘রীনা ব্রাউন’ ছবির দৃশ্যে মাহফুজ রিজভী ও প্রমা পাবনী

আজ সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমিতে দেখানো হবে চলচ্চিত্র ‘রীনা ব্রাউন’। থাকবে সিনেমা নিয়ে আলোচনা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বেলা তিনটায় শুরু হবে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব-এর এপ্রিল মাসের প্রদর্শনী। সেখানে দেখানো হবে নাহিদা পারভীনের ‘সিডস অব উইংস’, ভিকি জাহেদের ‘অক্ষর’, রেহমান রাহাতের ‘ভাইরাস’, নাহিদা সুলতানার ‘ঘুড়ি’, শাহরিয়ার চয়নের ‘গন্তব্যহীন’ এবং মীর গালিব ও ইশতিয়াক আসিফের ‘আগন্তুকের লাল গোলাপ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।
চলচ্চিত্র প্রদর্শনীর পর বিকেল পাঁচটায় বসবে সিনেমা ফাইভ আলাপের সপ্তম আসর। সেখান ‘দৃশ্যমাধ্যমে উপস্থাপনার রাজনীতি: আলোকচিত্র, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র’ বিষয়ের ওপর আলোচনা করবেন আলোকচিত্রশিল্পী ও শিক্ষক তানভীর মুরাদ। আলোচনা শেষে সন্ধ্যা সাতটায় দেখানো হবে শামীম আখতার নির্মিত ছবি ‘রীনা ব্রাউন’।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজনটি করেছে। প্রদর্শনী ও আলোচনা সবার জন্য উন্মুক্ত থাকবে।