আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আজ শুরু হচ্ছে সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ। আয়োজন করেছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ। উৎসবে এবার অংশ নিচ্ছে ৩৫টি দেশের দেড় শতাধিক শিশুতোষ চলচ্চিত্র। উৎসবের ছবিগুলো দেখানো হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, ড্যাফোডিল বিশ্বদ্যািলয়ে, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায়। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত।
উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম জানান, আজ বিকেল চারটায় কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে জাতীয় সংগীত গেয়ে আর পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হবে। এরপর সেখান থেকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে হবে আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী। এবার উৎসবের অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশি শিশুদের নির্মিত চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতা’ বিভাগটি। এই বিভাগে নির্বাচিত ৩৩টি ছবি প্রদর্শন করা হবে। পাঁচটি ছবি পাবে পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সনদ ও আর্থিক প্রণোদনা। পুরস্কারের জন্য গঠিত পাঁচ সদস্যের জুরিবোর্ডের সবাই শিশু। শিশুরাই বাছাই করবে শ্রেষ্ঠ ছবিগুলো। ৬ মার্চ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে হবে দুটি সেমিনার। প্রথমটি ‘ছোটদের জন্য চলচ্চিত্র নির্মাণ: বন্ধ্যত্ব ঘুচছে না কেন?’ আর দ্বিতীয়টি ‘শিশুদের উপর দৃশ্য মাধ্যমের প্রভাব’।
উৎসবের সব প্রদর্শনী অভিভাবকসহ শিশুদের জন্য উন্মুক্ত থাকবে।