আজ শুরু হচ্ছে নতুন ‘ক্ষুদে গানরাজ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার তৃতীয় আসর। চ্যানেল আইয়ে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত সাতটা ৫০ মিনিটে দেখানো হবে অনুষ্ঠানটি। প্রতিযোগিতায় এবার বিচারক হিসেবে আছেন ফেরদৌস আরা, সামিনা চৌধুরী ও এস আই টুটুল। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। আর উপস্থাপনা করছেন তানিশা। ইজাজ খান স্বপন জানান, ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা এবারের আয়োজনকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হচ্ছে।