আজ শুরু হচ্ছে প্রামাণ্যচিত্র উৎ সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রামাণ্যচিত্র উৎ সবে এবার দেখানো হবে ৩৩টি ছবি। আজ থেকে শুরু হচ্ছে এই উৎ সব। ‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৪’ শিরোনামে চার দিনব্যাপী এই উৎ সবের ছবিগুলো দেখানো হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এবং জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে। উৎ সব আয়োজন করেছে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ।এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উৎ সবের বিভিন্ন দিক তুলে ধরেন উৎ সব পরিচালক রেশমী আহমেদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি শবনম ফেরদৌসী, সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী, উপদেষ্টা মানজারে হাসিন মুরাদ এবং উৎ সবের পৃষ্ঠপোষক রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন) মহিউদ্দিন বাবর।এবারের উৎ সবে প্রাধান্য পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। থাকছে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিদেশি নির্মাতার প্রামাণ্যচিত্রও। এবারের উৎ সবে দুটি সেমিনারও অনুষ্ঠিত হবে।