আজ শুরু হচ্ছে বিপুল শাহর ভঙ্গুরতায় পথচলা-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী বিপুল শাহর সপ্তম একক প্রদর্শনী হয়েছিল ২০০৭ সালে, উত্তরার গ্যালারি কায়ায়। ওই প্রদর্শনীর শিরোনাম ছিল ‘ভঙ্গুরতায় পথচলা’। আট বছর পর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আজ শিল্পীর অষ্টম একক প্রদর্শনী শুরু হবে।
‘ভঙ্গুরতায় পথচলা-২’ শিরোনামের আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রদর্শনীটি উদ্বোধন হবে আজ সন্ধ্যা ছয়টায়। চলবে ২৫ মার্চ পর্যন্ত।