আজ শুরু হচ্ছে সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এখন উৎসবমুখর পরিবেশ। ভেতরে প্রবেশের আগেই তা নজর কাড়ে সবার। নানা রকমের লোকজ উপাদানে সাজানো হয়েছে। আজ সোমবার এখানেই শুরু হবে ‘সৃজনশীল তারুণ্যের নাট্য প্রকাশ’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে স্নাতক সমাপনী শিক্ষার্থীদের নির্দেশিত নাটক নিয়ে ১৪ দিনের নাট্যোৎসব। উৎসব সামনে রেখে গতকাল সন্ধ্যায় সংবাদ সন্মেলন এবং নাটক মঞ্চায়নের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের শিক্ষক রহমত আলী, ইস্রাফিল শাহীন প্রমুখ। এতে জানানো হয়, উৎসবে বাংলাদেশসহ ইউরোপ, আমেরিকা, রাশিয়া প্রভৃতি দেশের বিখ্যাত নাট্যকারদের ২৫টি নাটক মঞ্চস্থ হবে। বক্তারা বলেন, প্রাচ্য-পাশ্চাত্যের নাটকের যোগসূত্রে সৃষ্ট শিল্পরস আস্বাদন করার সুযোগ করে দেবে এ উৎসবের নাটকগুলো। প্রতিদিনই দুটি করে নাটক মঞ্চস্থ হচ্ছে। গতকাল মঞ্চস্থ হয় উজানে মৃত্য।