আজ শুরু হচ্ছে ‘পর্দার পেছনের গল্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর পর্দা উঠতে আর বাকি তেইশ দিন। আগামী ২৯ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসবে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০-এর তারকাবহুল জমজমাট আসর। এটি হবে ১৩তম আয়োজন। অনুষ্ঠানটিকে ঘিরে এরই মধ্যে তারকা থেকে শুরু করে মিডিয়ার সবার মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। সবার এই আগ্রহের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আজ থেকে শুরু হচ্ছে পর্দার পেছনের গল্প অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানের মাধ্যমে তারকাদের ভক্তরা কিছুটা হলেও সেরা গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা, অভিনেতা-অভিনেত্রী এমনকি সমালোচকদের রায়ে সেরাদের সম্পর্কে আগাম ধারণা পাবেন। গতবারের মতো এবারও অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন মডেল নোবেল।নোবেলের প্রাণবন্ত উপস্থাপনায় দর্শক মেরিল-প্রথম আলো ২০১০-এর প্রাক-প্রস্তুতি সম্পর্কে কিছুটা আঁঁচ করতে পারবেন। নোবেল বলেন, ‘উপস্থাপনায় আমি নিয়মিত নই। তবে মেরিল-প্রথম আলো পুরস্কারের এই আয়োজন পর্দার পেছনের গল্প করতে গিয়ে এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে। তাই এবারও করলাম। দর্শকের কাছে খুব একটা খারাপ লাগবে না।’এরই মধ্যে কয়েকটি পর্বের ধারণ সম্পন্ন হয়েছে। কবির বকুলের গ্রন্থনা ও পরিকল্পনায় পর্দার পেছনের গল্প নির্মাণ করেছেন গাজী শুভ্র।কারিগরি সহযোগিতায় রয়েছে রেড ডট। প্রথম পর্ব প্রচারিত হবে আজ মঙ্গলবার রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।