আজ শুরু হচ্ছে ‘মনের কথা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এই খুন আমি করিনি। করেছে আমার বড় ভাই। ভাইকে বাঁচাতে আমি এই খুনের বোঝা মাথায় নিয়েছি।’ বললেন হ্যাংম্যান বা জল্লাদ দুলাল মিয়া। হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাঁকে। ২১ বছর কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান তিনি। দীর্ঘ কারাজীবনে ২১টি ফাঁসির রায় কার্যকর করেছেন তিনি। ‘মনের কথা’ অনুষ্ঠানের প্রথম পর্বে আজ দেখানো হবে এই জল্লাদের সাক্ষাৎকার। বাংলাভিশনে আজ থেকে শুরু হচ্ছে নানা রহস্যময় চরিত্রের মানুষের কথা নিয়ে অনুষ্ঠানটি।উপস্থাপনা করেছেন আফসানা মিমি। পরিচালনা করেছেন শামীম শাহেদ।