আজ শেষ হচ্ছে গোলাম রহমানের আলোকচিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছিল অধ্যাপক মো. গোলাম রহমানের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী ‘রিদম’। আজই শেষ হচ্ছে তিন দিনের এই প্রদর্শনী। সাংবাদিকতার এই শিক্ষকের আলোকচিত্রগুলো দেখতে গ্যালারি ঘুরে আসা যাবে আজ বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান।