আজ সন্ধ্যায় সংবৃতার 'আমার পরিচয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ আমার পরিচয়’ প্রযোজনাটির দ্বিতীয় পরিবেশনা
আজ আমার পরিচয়’ প্রযোজনাটির দ্বিতীয় পরিবেশনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত আবৃত্তি প্রযোজনা ‘আমার পরিচয়’ মঞ্চে এনেছে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র। শোকের মাসে বঙ্গবন্ধুকে স্মরণ করে আজ শনিবার সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মঞ্চস্থ হবে প্রযোজনাটি।

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিভিন্ন কবির ২৬টি কবিতা নিয়ে সাজানো প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন লাবণ্য শিল্পী। সংগঠনটির সাধারণ সম্পাদক সামসুজ্জামান বাবু প্রথম আলোকে জানান, আজ প্রযোজনাটির দ্বিতীয় পরিবেশনা। সৈয়দ শামসুল হক রচিত ‘আমার পরিচয়’ কবিতাটি দিয়ে শুরু হবে আজকের প্রযোজনাটি। এরপর বিভিন্ন সময়ে থাকবে মাহবুব-উল-আলম চৌধুরী, আবদুল গাফ্‌ফার চৌধুরী, নির্মলেন্দু গ‌ুণ, মহাদেব সাহা, মুহাম্মদ সামাদ, রবীন্দ্র গোপ, তারিক সুজাত, দাউদ হায়দার, আসাদ চৌধুরী, নূহ-উল-আলম প্রমুখের কবিতার একক ও দলীয় পরিবেশনা।

সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে প্রযোজনাটি।