আজ সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মহান স্বাধীনতার ৪০ বছর পূর্তি উদ্যাপনের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোট বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এবং ২৬ মার্চ ধানমন্ডি রবীন্দ্রসরোবর মঞ্চে স্বাধীনতা উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান আজ বেলা চারটায়। ‘মুক্তিযুদ্ধ অনিঃশেষ চল্লিশে বাংলাদেশ’ স্লোগান নিয়ে এই উৎসবে থাকবে নাটক, গান, আবৃত্তি, নৃত্য ও শিশু সংগঠনের পরিবেশনা। এ ছাড়া ২৫ মার্চ গণহত্যার কালরাত্রি স্মরণে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ স্মৃতিস্তম্ভ (উপাচার্যের বাসভবনের সামনে) এবং পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বিশেষ অনুষ্ঠান পরিবেশিত হবে। রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানানো হবে।কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিতভাবে স্বাধীনতা উৎসব উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ধারণ করে রাখার সঙ্গে যুক্ত এবং স্বাধীনতার ঘোষণার প্রত্যক্ষদর্শী আবুল খায়ের, এম এ মোবিন, আমজাদ হোসেন ও গোলাম মুর্শিদ।