আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী

l প্রাচ্যনাটের নতুন নাটক বনমানুষ। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।

l নর্দান স্টুডিও থিয়েটার উৎসব। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাটক পুত্র। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়।

ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র, গুলশান

নজরুলসংগীত। শিল্পী নাশিদ কামাল। সন্ধ্যা সাড়ে ছয়টায়।

বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডি

ফেরদৌসী প্রিয়ভাষিণী ও তাঁর ছেলে কারু তিতাসের ভাস্কর্য ও চারুকলা প্রদর্শনী ‘রৌদ্র ছায়া’। চলবে ৪ জুন পর্যন্ত।

গ্যালারি কসমস, মহাখালী

আফরোজা জামিল, বিপাশা হায়াত, মাকসুদা ইকবাল, মোহাম্মদ ইকবাল, রেবেকা সুলতানা ও পীযূষ কান্তির যৌথ চিত্র প্রদর্শনী ‘পিস’। চলবে।

বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ

রোকেয়া সুলতানার প্রদর্শনী ‘ফাটা মরগানা’। চলবে ১১ জুন পর্যন্ত।

গ্যালারি চিত্রক, ধানমন্ডি

নাজমুল হক বাপ্পীর চিত্র প্রদর্শনী ‘দ্য ওরিয়েন্টাল লাইফ’। চলবে ২৭ মে পর্যন্ত।

ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি

l বিপ্লব গোস্বামীর চিত্র প্রদর্শনী। চলবে ২৬ মে পর্যন্ত।

l ফার ফ্রম ভিয়েতনাম ছবির প্রদর্শনী। ছবিটি পরিচালনা করেছেন সাতজন খ্যাতিমান ফরাসি চলচ্চিত্র নিমার্তা। সন্ধ্যা ছয়টায়। 

বলাকা সিনেওয়ার্ল্ড

এই তো ভালোবাসা ও মোস্ট ওয়েলকাম। সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।