আজ সারা দিন
নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়নাট্যকলা বিভাগের নাটক বিসর্জন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে নির্দেশনা দিয়েছেন আহমেদুল কবির। সন্ধ্যা সাতটায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীপ্রাচ্যনাটের নাটক কিনু কাহারের থিয়েটার। লিখেছেন মনোজ মিত্র, নির্দেশনা দিয়েছেন কাজী তফিকুল ইসলাম। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিফেরদৌসী প্রিয়ভাষিণী ও কারু তিতাসের ভাস্কর্য ও চারুকলা প্রদর্শনী ‘রৌদ্র ছায়া’। চলবে ৪ জুন পর্যন্ত। গ্যালারি কসমস, মহাখালীআফরোজা জামিল, বিপাশা হায়াত, মাকসুদা ইকবাল, মোহাম্মদ ইকবাল, রেবেকা সুলতানা ও পীযূষ কান্তির যৌথ চিত্র প্রদর্শনী ‘পিস’। চলবে ২ জুন পর্যন্ত।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউরোকেয়া সুলতানার প্রদর্শনী ‘ফাটা মরগানা’। চলবে ১১ জুন পর্যন্ত।বলাকা সিনেওয়ার্ল্ডএই তো ভালোবাসা ও মোস্ট ওয়েলকাম। দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।স্টার সিনেপ্লেক্স এই তো ভালোবাসা, বেলা পৌনে দুইটা ও সন্ধ্যা সাতটায়। আয়রন ম্যান ৩, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। পার্কার, বেলা সোয়া ১১টা, দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়। লাইফ অব পাই থ্রিডি, বেলা ১১টা ও বিকেল সোয়া চারটায়। দ্য অরেঞ্জ গার্ল (নরওয়ে), বেলা ১১টা ও বিকেল সাড়ে চারটায়।