আজ সারা দিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমী শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক তৃতীয় একজন। লিখেছেন সমীর দাশগুপ্ত, নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। তীরন্দাজের নাটক কণ্ঠনালিতে সূর্য। লিখেছেন মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা দিয়েছেন রাজীব দে। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাতটায়। জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা ছয়টায়। জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনী। জাতীয় চিত্রশালা গ্যালারিতে, চলবে ২১ আগস্ট পর্যন্ত। ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডিমহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক শিখণ্ডী কথা। লিখেছেন আনন জামান, নির্দেশনা দিয়েছেন রশীদ হারুন। সন্ধ্যা সাতটায়। স্টার সিনেপ্লেক্স নিঃস্বার্থ ভালোবাসা: সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। দ্য উলভেরাইন থ্রিডি: বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। ম্যান অব স্টিল থ্রিডি: বেলা ১১টা ও পৌনে দুইটায়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, বেলা ১১টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। ওয়ার্ল্ড ওয়ার জেড থ্রিডি: বেলা পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাতটায়।