আজ সারা দিন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীনারী জাগরণের নাট্য আয়োজন ২০১৩। আয়োজন করেছে নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ। আজ ঢাকা থিয়েটারের নাটক বিনোদিনী, জাতীয় নাট্যশালায়। পালাকারের নাটক নারীগণ, পরীক্ষণ থিয়েটার হলে। সন্ধ্যা সাড়ে ছয়টায়।ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডিরবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী উপলক্ষে ছায়ানটের অনুষ্ঠান। বাদলের গান, পাঠ আর আবৃত্তি। মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশানমোহনবীণা বাজাবেন দোলন কানুনগো। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামোটরআলোচনা ‘বর্তমান সমাজ ও উচ্চাঙ্গসংগীত’ এবং রাগসংগীতের পরিবেশনা। আয়োজন করেছে সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ। বিকেল চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টা। বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিজাপানের শিল্পী হোশিনা টয়োমির চিত্রকলা প্রদর্শনী ‘চিত্রকলায় গল্প: এখানেই সেখানে-সেখানেই এখানে’। চলবে ২৫ আগস্ট পর্যন্ত।বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউমুস্তাফা জামান ও রফিকুল শুভর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। স্টার সিনেপ্লেক্স নিঃস্বার্থ ভালোবাসা: বেলা ১১টা, দুপুর দেড়টা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়। দ্য উলভেরাইন থ্রিডি: বেলা ১১টা, দুইটা, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। ডেস্পিকেবল মি ২ থ্রিডি: সকাল ১০টা ৫০, দুপুর ১২টা ৫৫, বেলা তিনটা ও বিকেল পাঁচটা ৫ মিনিটে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স, বেলা সোয়া ১১টা, দুপুর দুইটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। ওয়ার্ল্ড ওয়ার জেড থ্রিডি: দুপুর দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।