আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডিজাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩২তম বার্ষিক অধিবেশন। রবীন্দ্র পদক ঘোষণা, গুণী সম্মাননা, রবিরশ্মি, সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও নাচ। বিকেল পাঁচটায়।ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, গুলশানরবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। আজ গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সন্ধ্যা সাড়ে ছয়টায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগওস্তাদ মোমতাজ আলী খান স্মরণে আলোচনা ও সংগীতানুষ্ঠান। আয়োজন করেছে লোকাঙ্গন।বিকেল সাড়ে পাঁচটায়।জাতীয় জাদুঘর, শাহবাগফেলে আসা দিনের গানের অনুষ্ঠান। আয়োজন করেছে সৃজন।সন্ধ্যা সাড়ে ছয়টায়।বাংলাদেশ শিল্পকলা একাডেমীসময়ের নাটক শেষ সংলাপ। নির্দেশনা দিয়েছেন আক্তারুজ্জামান। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিভারতের শিল্পী গণেশ হালুইয়ের চিত্রকলা প্রদর্শনী ‘বাস্তবের ছন্দ’। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউমুস্তাফা জামান ও রফিকুল শুভর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকা, ধানমন্ডিশাহনূর মামুনের জলরং চিত্রের প্রদর্শনী। লা গ্যালারিতে, চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।গ্যালারি টোয়েন্টিওয়ানতাজউদ্দীন আহমদের ওপর তোলা ২২০টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বলাকা সিনেওয়ার্ল্ডনিঃস্বার্থ ভালোবাসা ও টাইগার নাম্বার ওয়ান। সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।