সোহরাব হোসেন স্মরণেছায়ানট সংগীত বিদ্যায়তনের শিক্ষাগুরু ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক সদ্য প্রয়াত শিল্পী সোহরাব হোসেন স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রঢাকার গুলশানের ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে আজ সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে লোকসংগীত পরিবেশন করবেন পণ্ডিত রামকানাই দাশ। নাট্যজনের শেষরক্ষাঢাকার শিল্পকলা একাডেমীতে আজ ও আগামীকাল মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষরক্ষা। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাট্যজন এই নাটকটি মঞ্চস্থ করবে।টিকিট পাওয়া যাবে:ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের পাঠক সমাবেশে, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। এ ছাড়া নাটক শুরুর আগে হল কাউন্টারেও পাওয়া যাবে টিকিট।স্টার সিনেপ্লেক্স চোরাবালি, বেলা ১১টা, একটা ৫০, বিকেল চারটা ৪০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। দি অ্যামেজিং স্পাইডারম্যান, একটা ৫০ ও সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে।অ্যাভেঞ্জারস, বেলা ১১টা ও বিকেল চারটা ৩৫ মিনিটে। স্কাইফল, সকাল ১০টা ৫০, বেলা একটা ৩৫, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে। কন্ট্র্যাব্যান্ড, বেলা ১১টা ৩০, দুইটা ও বিকেল চারটা ১৫ মিনিটে।