আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিবীরেন সোমের চিত্রকলা প্রদর্শনী ‘বিমূর্ততার মধ্যে জীবনবাদী’। উদ্বোধন, বিকেল পাঁচটায়।ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিমোহাম্মদ কিবরিয়ার জন্মদিন উপলক্ষে ‘কিবরিয়া ছাপচিত্র মেলা ২০১৩’। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।নাটমণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রছাত্রীদের পরিবেশনায় নাটক দ্য মেজারস টেকেন। বার্টল্ট ব্রেখটের লেখা থেকে অনুবাদ করেছেন শাহমান মৈশান। নির্দেশনা দিয়েছেন ইসরাফিল শাহীন। সন্ধ্যা সাড়ে ছয়টায়। স্টার সিনেপ্লেক্স চোরাবালি, বেলা ১১টা, একটা ৫০, বিকেল চারটা ৪০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। স্কাইফল, সকাল ১০টা ৫০, বেলা একটা ৩৫, বিকেল চারটা ২০ ও সন্ধ্যা সাতটা ৫ মিনিটে।  দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, বেলা একটা ৫০ ও সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে।  অ্যাভেঞ্জারস, বেলা ১১টা ও বিকেল চারটা ৩৫ মিনিটে।  কন্ট্রাব্যান্ড, বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।