আজ সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটক, প্রদর্শনী, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমী নাট্যধারার নাটক আয়না বিবির পালা। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন রবিউল আলম। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।  নবনাটের নাটক ভেলকি। রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন এস কে রতন। স্টুডিও থিয়েটারে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়সপ্তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক দ্য ডার্ক লেডি অব দ্য সনেটস। নির্দেশনা দিয়েছেন শেখ জাহিদ আজিম। সন্ধ্যা সাড়ে ছয়টায়।বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিচল্লিশ ও পঞ্চাশের দশকের ১২ জন বরেণ্য শিল্পীর চিত্রকর্ম নিয়ে ‘সৃজনে শেকড়ে ১১’। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। গ্যালারি কায়া, উত্তরাকলকাতার হরেন দাস, অমিতাভ ব্যানার্জি, সুহাস দাস, অতিন বসাক ও জয়ন্ত নস্করের ছাপাই ছবির প্রদর্শনী ‘ছাপাই ছবি ১’। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিরেজাউল করিমের শিল্পকর্ম প্রদর্শনী ‘বোধের বুনট’। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।স্টার সিনেপ্লেক্স দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।  সেফ হাউস, বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।  জন কার্টার, সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।