পদ্মহেমধাম, মুন্সিগঞ্জ, সিরাজদিখান দোসরপাড়ালালনসাঁই বটতলা সাধুসঙ্গ। অনুষ্ঠান শুরু হবে সকালে। চলবে পরদিন ভোর পর্যন্ত।বাংলাদেশ শিল্পকলা একাডেমী জাপানিজ ড্রাম কনসার্ট। জাতীয় নাট্যশালায়, বিকেল চারটায়। গ্রন্থিক নাট্যগোষ্ঠীর নাটক গিরগিটি। লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়বার্ষিক নাট্যোৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক বিবর ও দ্য সান। নির্দেশনা দিয়েছেন নওরিন সাজ্জাদ ও মেহেরউন নিসা। সন্ধ্যা সাড়ে ছয়টায়।অশ্বিনীকুমার হল ও জীবনানন্দ মিলনায়তন, বরিশালজীবনানন্দ মেলা। উদ্বোধন, সকাল সাড়ে নয়টায়।কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগশেখ লুতফর রহমানকে স্মরণ করে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে, সন্ধ্যা ছয়টায়। বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিচল্লিশ ও পঞ্চাশের দশকের ১২ জন বরেণ্য শিল্পীর চিত্রকর্ম নিয়ে ‘সৃজনে শেকড়ে ১১’। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। গ্যালারি কায়া, উত্তরাকলকাতার হরেন দাস, অমিতাভ ব্যানার্জি, সুহাস দাস, অতিন বসাক ও জয়ন্ত নস্করের ছাপাই ছবির প্রদর্শনী ‘ছাপাই ছবি ১’। চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। স্টার সিনেপ্লেক্স স্কাইফল, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। জন কার্টার, সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।মধুমিতাএক মন এক প্রাণ। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।বলাকা সিনেওয়ার্ল্ডমোস্ট ওয়েলকাম। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।