বাংলাদেশ শিল্পকলা একাডেমী ১৫তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। জাতীয় চিত্রশালা গ্যালারিতে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। নাট্যম রেপার্টরির নাটক দমের মাদার। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।অশ্বিনীকুমার হল ও জীবনানন্দ মিলনায়তন, বরিশালজীবনানন্দ মেলা। সন্ধ্যা ছয়টায়।জাতীয় জাদুঘর, শাহবাগজাপানিজ ড্রাম কনসার্ট ‘আউন ও হিদে-ফিউশন মিউজিক ফ্রম জাপান’। প্রধান মিলনায়তনে, সন্ধ্যা সাতটায়।টিএসসি মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়বার্ষিক নাট্যোৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক কেয়ারটেকার। নির্দেশনা দিয়েছেন নাভেদ রহমান। সন্ধ্যা সাড়ে ছয়টায়।গ্যালারি কায়া, উত্তরাকলকাতার হরেন দাস, অমিতাভ ব্যানার্জি, সুহাস দাস, অতিন বসাক ও জয়ন্ত নস্করের ছাপাই ছবির প্রদর্শনী ‘ছাপাই ছবি ১’। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডিচল্লিশ ও পঞ্চাশের দশকের ১২ জন বরেণ্য শিল্পীর চিত্রকর্ম নিয়ে ‘সৃজনে শেকড়ে ১১’। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।স্টার সিনেপ্লেক্স স্কাইফল, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। জন কার্টার, সকাল ১০টা ৫০, বেলা দেড়টা, বিকেল চারটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।